পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে: ইসি সানাউল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে: ইসি সানাউল্লাহ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে: ইসি সানাউল্লাহ

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো সানাউল্লাহ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রবাসী ভোট নিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

সানাউল্লাহ বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে।’

তাই ভোট নিয়ে গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়, সেজন্য সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটের হার কম।তাই বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।’

ভোটের আগে শেষ সময়ে আদালত কতৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে, সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান সানাউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৪   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ