নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪

নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের জিমখানা লেক ও আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

গ্রেপ্তাররা হলেন, আলম চাঁন (৩৫), পারভীন (৩৫) ও আমরিনা ওরফে হাসি (৫০)।

সূত্র জানায়, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, দুইটি লোহার পাইপ ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৭ দিন, একজনকে দুই সপ্তাহ, দুই জনকে ১২ দিন ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘নারায়ণগঞ্জে কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে মাদকসেবীরা আড্ডা দেয় ও মাদক বিক্রি করে।
আমরা আজ সে সকল জায়গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছি।’

তিনি আরো বলেন, ‘আটকদের মধ্যে আলম চানের বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে। অভিযানে তার কাছ থেকে দুই কেজি গাঁজা, বিদেশি মদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি আমরা। তার নামে আরেকটি মাদক মামলা করা হবে।
এছাড়া তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। অন্যান্য আসামিদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হবে। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরো পাঁচ জনকে শাস্তি দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ