রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা মো. সোহেল শেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান। এ সময় রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, বাংলাদেশ স্কাউট জেলা শাখার সেক্রেটারি মো. নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসি সুলতানা আক্তার বলেন, জেলায় ৩ লাখ ১৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড জর একটি ভয়াবহ পানিবাহিত রোগ। সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত খবর গ্রহণের পাশাপাশি সময়মতো টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, স্কাউট ও গার্লস গাইডরা সমাজে সচেতনতা তৈরিতে অগ্রণী ভ’মিকা রাখতে সক্ষম। এ জন্য টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে তাদের সম্পৃক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৯   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে - আইনমন্ত্রী
আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে - স্বরাষ্ট্র সচিব
মানুষের পাশে থাকলে জনগণও পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট
নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
রাজশাহীতে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ