বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে এসে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা।

এর পাশাপাশি গনস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি থাকবে না। বিকেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে উচ্চ আদালতে এখন পর্যন্ত বাগেরহাটবাসীর পক্ষ থেকে তিনটি রিট করা হয়েছে। আদালত রিটকারীদের পক্ষে ১০ দিনের রুল জারি করেছেন।

সকাল থেকে এসব কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এ্যাড. কাজলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আকিসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

নির্বাচন কমিশনের চুড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। পূর্বের আসন সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৩   ৫৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ