আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা তাওবা
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
১২. আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলিকে ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্পর্কে কটুক্তি করে, তাহলে কাফের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ কর, কারণ তাদের সাথে কোন শপথ নেই, যাতে তারা ফিরে আসে।
১৩. তোমরা কি সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? যারা নিজেদের শপথ ভঙ্গ করেছে এবং রাসূলকে (দেশ থেকে) বের করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারাই তোমাদের বিরুদ্ধে প্রথম আক্রমণ করেছে, তোমরা কি তাদেরকে ভয় করছ? বস্তুত আল্লাহকে তোমাদের ভয় করা উচিত, যদি তোমরা মুমিন হয়ে থাক।
আল হাদিস
নিয়তের উপরই কর্মফল নির্ভর করে
উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: “সব কাজই নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। অতএব, যার হিজরত দুনিয়া লাভের আশায় বা কোন মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে।”
[বুখারী: ১, মুসলিম: ১৯০৭]

বাংলাদেশ সময়: ০:০৬:২১   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ