জলাতঙ্ক রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে - মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলাতঙ্ক রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে - মৎস্য উপদেষ্টা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



জলাতঙ্ক রোগে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে - মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে এ রোগের সংক্রমণ ঘটে।

উপদেষ্টা আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, শেল্টার ও রেসকিউ সেন্টার, এনিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট, ২০১৯ কার্যক্রম আরো বিস্তৃত করতে হবে। পাশাপাশি কুকুরের প্রতি আমাদের মানসিকতা ও আচরণের পরিবর্তন করে এদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, জলাতঙ্কের শেষ পর্যায়ের আগে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু আমরা সাধারণত কুকুর বা বিড়ালের আঁচড়কে গুরুত্ব দেই না। শুধু কামড় দিলে অথবা আঁচড়ে ক্ষত সৃষ্টি হলে চিকিৎসার কথা চিন্তা করি। অথচ এসব ক্ষেত্রে দেরি না করে শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

সেমিনারে মোঃ আবু সফিয়ানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ডা. মো. শাহিনুর আলম জানান, বিশ্বের ১৫০টি দেশে জলাতঙ্ক রোগ বিস্তৃত রয়েছে। এই রোগে বিশ্বে প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ মারা যায় আর বিশ্ব আর্থিকভাবে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়।

উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৬   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার : গণপূর্ত মন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ