থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জন নিহত
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩১ জন নিহত

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিকজন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে এ তথ্য জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাজ্যের কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামিপুরম এলাকায়, যেখানে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ (’আলোকিত হতে দাও’) প্রচারণা সভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর সমর্থকরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে তার জন্য অপেক্ষা করেছিলেন। সন্ধ্যা ৭.৪৫ টার দিকে যখন বিজয়কে এক ঝলক দেখার জন্য উৎসুক জনতার একটি বিশাল অংশ মঞ্চের ব্যারিকেডের দিকে ছুটে আসে, তখন ঝামেলা শুরু হয়। ভিড়ের মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থায় বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। জনতার প্রবল চাপে অনেক শিশুও তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিশৃঙ্খল এই পরিস্থিতির কারণে থালাপতি বিজয় তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান। কর্তৃৃপক্ষের ধারণা,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রোববার করুর সফরের ঘোষণা দিয়েছেন। হতাহত পরিবারকে ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৯   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ