আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা

জাপানের হিরোশিমা ইউনিভার্সিটিতে আগামী ২ থেকে ৪ অক্টোবর শুরু হতে যাচ্ছে পঞ্চম ৩ জিরো লিডারশিপ চ্যালেঞ্জ প্রোগ্রাম (৩ জেডএলসি)। বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক এই অঙ্গনে অংশ নেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, এশিয়ার ২১টি দেশের ৪৬৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে অনলাইনে অংশ নিলেও কঠিন বাছাই প্রক্রিয়া শেষে মাত্র ১৫ জনকে সরাসরি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাহাতাব ইসলাম (নবম শ্রেণি), কেএম ফয়সাল শাহরিয়ার (দশম শ্রেণি), সিয়াম আহমেদ, নবম শ্রেণি ও ফারজিন কামাল খান (দ্বাদশ শ্রেণি) চার প্রতিভাবান শিক্ষার্থী। তারা আগামী অক্টোবর মাসে বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেবে। তাদের এই অর্জনে কলেজজুড়ে বইছে আনন্দের ঢেউ; পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গর্ব আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার আন্তরিক সমর্থন ও আর্থিক সহায়তা শিক্ষার্থীদের আন্তর্জাতিক যাত্রাকে করেছে সহজতর। শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, তরুণ প্রজন্মকে জাতির ভবিষ্যৎ সম্পদ হিসেবে দেখে তিনি সবসময় অনুপ্রাণিত করে এসেছেন।

কলেজটির গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আবু সাঈদ শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কাজে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণরা গড়ে উঠবে আত্মবিশ্বাসী ও বিশ্বদৃষ্টি সম্পন্ন নাগরিক হিসেবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করেছে মেধা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ প্রজন্ম শুধু জাতির গৌরবই নয়, আন্তর্জাতিক মঞ্চেও দেশের মর্যাদা বাড়াতে সক্ষম।

বাংলাদেশ সময়: ১১:২০:৫১   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ