পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি

প্রথম পাতা » অর্থনীতি » পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভারত-বাংলাদেশ দুই দেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আগামী ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠি ও দুই দেশের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রফতানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে আমদানি-রফতানি বন্ধ রাখলেও সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৪০   ৬০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ