দুর্গাপূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের পূজায় মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০ হাজার পুলিশ, একলাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিবার রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৭   ২১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ