জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত (এসএসসি ব্যাচ ২০২৫) নামের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং তিনি মোশাররফ হোসেনের ছেলে। ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এ সংবাদ নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সিফাত তাদের বাড়ির পাশের একটি আম গাছের নিচে বসে ছিলেন। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় সিফাতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,
ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ