পিআরে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না : সালাহউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিআরে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না : সালাহউদ্দিন
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



পিআরে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর (প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি হচ্ছে আসলে পারমানেন্ট রেস্টলেসনেস। এই পদ্ধতিতে বিভিন্ন দেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন সম্ভব হয় না, সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থির অবস্থা থেকে যায়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে।

সালাহউদ্দিন বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন—জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা সফল হবে না।

তিনি আরও বলেন, বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন আমরা চাইনি, চাই না এবং করবও না।

সব রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে। দেশে এখন নির্বাচনের আবহ চলছে। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ ভোটের গণসংযোগে আছে। এ অবস্থায় কেউ যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা দেয়, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, প্রচুর অর্থ ঢালা হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ।

গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করবে, দেশীয় হোক বা বিদেশি—বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে।

বাংলাদেশ সময়: ১৬:২০:১৩   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা: সাখাওয়াত
শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে: জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
চরকাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত
মেলান্দহের দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ