২০ বছরের সংসার ভাঙল জনপ্রিয় তারকা দম্পতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০ বছরের সংসার ভাঙল জনপ্রিয় তারকা দম্পতির
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



২০ বছরের সংসার ভাঙল জনপ্রিয় তারকা দম্পতির

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটল তাদের।

তাদের বিচ্ছেদের খবরটি পিপল ম্যাগাজিন নিশ্চিত করেছে। অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’

প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।

উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’

বাংলাদেশ সময়: ১৬:২৩:১১   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গাজায় ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
আজকের রাশিফল
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না ব্রিটেন
আর্সেনালের সঙ্গে সাকার দীর্ঘমেয়াদী চুক্তি
গাজার জন্য ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে : ট্রাম্প
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী
ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: মন্ত্রী
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ