ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে-সেদিকে খেয়াল রাখতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছুসংখ্যক দুষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সকলের সহযোগিতার কারণে তারা সফল হয়নি।

ব্রিফিংকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৩২   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ