জামালপুরে পূজা মণ্ডপ ঘিরে কঠোর নিরাপত্তা, দায়িত্বে আনসার-ভিডিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পূজা মণ্ডপ ঘিরে কঠোর নিরাপত্তা, দায়িত্বে আনসার-ভিডিপি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে পূজা মণ্ডপ ঘিরে কঠোর নিরাপত্তা, দায়িত্বে আনসার-ভিডিপি

জামালপুর প্রতিনিধি : দেশজুড়ে চলমান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যরা। দেশের প্রতিটি পূজা মণ্ডপে নারী ও পুরুষ সদস্যরা সমানভাবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা জানান জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, বিশেষ অভিযান ও দুর্যোগ মোকাবিলা, এমনকি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার ও ভিডিপি।”

জামালপুর জেলা কমান্ড্যান্ট জানান যে আনসার-ভিডিপি সদস্যরা সর্বদাই দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পূজা মণ্ডপেও তারা অত্যন্ত দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন।

এদিকে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর মামুদ জানান, এ বছর সরিষাবাড়ী উপজেলার ৪৩টি পূজা মণ্ডপে মোট ২৮২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নারী সদস্য ৮৬ জন এবং পুরুষ সদস্য ১৯৬ জন।

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৫   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান
‘চায়না-ইংল্যান্ড-স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে হাসপাতাল করতে চায়’
নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ
ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার
নারী-সহায়ক শিক্ষার পরিবেশে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ করছে সরকার : শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ