বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুধবার, ১ অক্টোবর ২০২৫



বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আল হেলাল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও সালাউদ্দিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫)। তারা দু’জনই বন্দর থানার ৬৮/১ উইলসন রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের বুধবার (১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:০৫:২৯   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ