সুন্দরবনে জিম্মি ৪ জেলে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে জিম্মি ৪ জেলে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫



সুন্দরবনে জিম্মি ৪ জেলে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) ভোরে শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে কোস্ট গার্ড সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা তাদের বোট ও জিম্মিদের ফেলে বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়।

পরে ডাকাতদের ফেলে যাওয়া বোট থেকে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় মুক্ত করা হয় চার জেলেকে, যাদের ১০ দিন ধরে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন চালানো হচ্ছিল বলে জানা গেছে।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের জিজ্ঞাসাবাদ ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩১   ২১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ