আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৮   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ