নারায়ণগঞ্জে সালিস-বৈঠকে হাতুড়িপেটায় শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে সালিস-বৈঠকে হাতুড়িপেটায় শ্রমিকের মৃত্যু
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে সালিস-বৈঠকে হাতুড়িপেটায় শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সালিস-বৈঠকের মধ্যে হাতুড়ির আঘাতে আলমগীর (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাহী মসজিদ এলাকার রহিম মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোবহানের ছেলে এবং স্থানীয় মালেক শিকদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
পেশায় তিনি হোসিয়ারি কারখানার একজন শ্রমিক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘আলমগীরের ছেলে মুন্নার সঙ্গে স্বল্পের চক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের মোটরসাইকেল নিয়ে পূর্ববিরোধ ছিল। এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিস-বৈঠকের আয়োজন করা হয়। সালিস চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে আলমগীরের মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ঘটনার পর শাহবাগ থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজেই লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এ ঘটনায় বন্দর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ০:০২:১৭   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ