দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর

প্রথম পাতা » আইন আদালত » দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (৫ অক্টোবর) ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০০৯ সালে মামলাটি করে দুদক। রাজধানীতে দুইটি বাড়ি, ইলেকট্রনিক সামগ্রী এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকার অভিযোগ করে দুদক।

খালাসের পর তার আইনজীবীরা মন্তব্য করেন, গয়েশ্বরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন দুদকের আইনজীবীরা।

খালাস পেলেও ১৬ বছর মামলা পরিচালনায় হয়রানির ক্ষতিপূরণ সম্ভব না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৪   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক: চিফ প্রসিকিউটর
শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৩
শাপলা চত্বরের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ অনেকে আসামি: চিফ প্রসিকিউটর
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জামিন পেলেন দীপু মনি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ