সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৭ পেশাদার জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়।

​এর আগে গত ৭ নভেম্বর বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার সংলগ্ন রূপালী ব্যাংকের পেছনের একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন- মোঃ লিটন মিয়া (৪৯), মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ রনি মিয়া (৩৬), মোঃ হাবিল (৫০), বদিউজ্জামান বাবুল (৪০), মোঃ সোলাইমান ফকির (৪৯) এবং আঃ ছালাম (৫৬)।

​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪টি তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ১,৪৬৫ টাকা জব্দ করা হয়।

​থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রাথমিক তদন্ত শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:১৮   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ