শিক্ষকরা সমাজের আদর্শ: ডিসি জাহিদুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকরা সমাজের আদর্শ: ডিসি জাহিদুল ইসলাম
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



শিক্ষকরা সমাজের আদর্শ: ডিসি জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “শিক্ষকরা হচ্ছে সমাজের আদর্শ। প্রতিটি শিক্ষক আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে। সমাজ, দেশ গড়ার সবচেয়ে বড় কারখানা বিদ্যালয়, যার দায়িত্বে থাকেন শিক্ষকরা। আপনাদের কাঁধে দেশ গড়ার দায়িত্ব।”

রবিবার (৫ অক্টোবর) সকালে হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষক দিবসে সম্মাননা প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আগামী প্রজন্ম অবশ্যই ভালো ফলাফল করবে। পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিকতা থাকতে হবে। এসব আপনাদের অনুসরণ করে, আপনাদের কাছ থেকেই শিখবে। শিক্ষকদের অনেক দায়িত্ব; নিজেদের আদর্শ হিসেবে উপস্থাপন করার। তা নাহলে আমাদের যে কাক্সিক্ষত সমাজ, রাষ্ট্র করতে চাই সেটি গড়া সম্ভব হবে না। তাদের প্রতি প্রত্যাশা, আমাদের শিক্ষকরা যোগ্য সেই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আয়োজকরা জানান, গত ১৫ বছর যাবত শিক্ষক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে অবস্থিত হলি উইলস স্কুলের উদ্যোগে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। এ লক্ষ্যে শিক্ষকতায় ভূমিকা রাখা শিক্ষকদের নির্বাচন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ বছর শিক্ষকতায় বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার প্রাথমিকের পাঁচ শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

তারা হলেন- শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান, চাষাঢ়া আদর্শ বালিকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী কুন্ডু, জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৫১   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ