দ্রুতই দেশে ফিরবো, বিবিসি বাংলাকে তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুতই দেশে ফিরবো, বিবিসি বাংলাকে তারেক রহমান
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



দ্রুতই দেশে ফিরবো, বিবিসি বাংলাকে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার,

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দেশে ফেরার প্রশ্নে যা বললেন তারেক রহমান-

বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারনা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি (তারেক রহমান) দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন। গত একবছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনও আসছে যে, আপনি এখনও দেশে ফেরেননি কেন। কেন আপনি এখনও দেশে ফেরেননি?-বিবিসি বাংলার করা এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

কবে নাগাদ দেশে ফিরতে পারেন-এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।

নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওৎপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।

দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১০:৫০   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ