এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে : সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে : সারজিস
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়। সে জন্য নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে যেন সঠিক দায়িত্বটা পালন করে।’

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে। অতীত এবং আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে জনগণেরর কাছে পৌঁছতে পারে।
তারা যেন নির্বাচন করতে পারে। যেন কোনো কিছু হাস্যকর না হয়। তাদের জায়গা থেকে নতুন করে তালিকাটা ঠিক করেন।’

তিনি আরো বলেন, ‘এ নির্বাচন কমিশন গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজা রাখতে না পারে।
যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায় সংগঠিত অধিকার না দেয়। আমাদের শাপলা প্রতীক না দেয়। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কমিশন হিসেবে কাজ করার সমস্ত আস্তা হারিয়ে ফেলে।’

নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা-উপজেলার নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৩   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ