পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় : গণপূর্ত উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় : গণপূর্ত উপদেষ্টা
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয় : গণপূর্ত উপদেষ্টা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিকল্পিত নগরায়ণ শুধু কাঠামোগত উন্নয়ন নয়। আমরা যদি সাময়িকভাবে কোনো পরিকল্পনা করি সেটা খুব একটা কাজে দেবে না। সামগ্রিকভাবে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই নগরগুলোর সংকট মোকাবিলা করতে পারবো।

আজ (সোমবার) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে আমাদের বেশ কয়েকটি দিকে বিশেষ নজর দিতে হবে। অপরিকল্পিতভাবে শহর বড় হচ্ছে সেটা পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমাদের গণপরিবহন গ্রোথের টেকসই উন্নয়ন করতে কাজ করতে হবে, যেন যানজট কমে এবং নাগরিকদের যাতায়াত সহজ হয়। নদীখাল জলাশয় এগুলো আমাদের রক্ষা করতে হবে, এরফলে জলাবদ্ধতা নিরসন হবে। সকলের অন্তর্ভুক্তিমূলক নগরায়নে আমাদের কাজ করতে হবে। নাগরিক সেবায় প্রযুক্তি এবং ডিজিটালের ব্যবহার করতে হবে ব্যাপকভাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৪   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ