আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৩৮. তুমি কাফেরদেরকে বল, ‘তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে, তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রয়েছেই।’
৩৯. তোমরা সর্বদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফেতনার অবসান হয় এবং দ্বীন সম্পর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা যদি (ফেতনা ও বিপর্যয় সৃষ্টি হতে) বিরত থাকে তাহলে তারা যা করে তা তো আল্লাহ দেখেই থাকেন।
৪০. আর যদি তারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো, আল্লাহই তোমাদের (মুসলিমদের) অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক ও সাহায্যকারী।
দশম পারা

আল হাদিস

ওহীর পর বাহ্যিক কর্মকাণ্ডেই ব্যক্তির মান নির্ণিত হবে:
আব্দুল্লাহ্ বিন উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুকে বলতে শুনেছি: রাসূলাল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষকে ওহীর মাধ্যমে যাচাই করা হত। আর এখন তো ওহী বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা এখন থেকে তোমাদের যাচাই করবো তোমাদের বাহ্যিক কাজ-কর্মের ভিত্তিতে। যে ব্যক্তি আমাদের সামনে ভাল কাজের প্রকাশ ঘটাবে, আমরা তাতে বিশ্বাস করবো এবং তাকে নিকটবর্তী বলে গ্রহণ করে নেবো, আর তার আভ্যন্তরীণ ব্যাপার আমাদের দেখার দরকার নেই। আর যে ব্যক্তি মন্দ কাজের প্রকাশ ঘটাবে অর্থাৎ বাহ্যত মন্দ কাজ করবে, তবে সে যদিও বলে যে, তার আভ্যন্তরীণ অবস্থা খুবই ভাল, তবুও আমরা তার কথা মানবো না এবং তার কথা বিশ্বাসও করবো না।
(ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন)

বাংলাদেশ সময়: ০:০৪:২৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
একটি দেশের বিচার বিভাগের গুণমানই তার প্রধান অর্থনৈতিক সূচক : বিচারপতি সৈয়দ রেফাত
চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ