শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আরও গভীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রদূত ভান্ডারী আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন বলে নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

তারা একাডেমিক যোগাযোগ, ডিগ্রির পারস্পরিক স্বীকৃতি এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া এবং জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা নিয়ে উভয় দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০০   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ