জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম

প্রথম পাতা » খুলনা » জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



জনকল্যাণে কাজ করলে সরকার পাশে থাকে: ফারুক-ই-আজম

জনকল্যাণে যারা কাজ করেন, সরকার সবসময় তাদের পাশে থাকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এ কথা বলেছেন।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ‘এই দেশ সবার। আপনাদের হাতে দায়িত্ব ও ক্ষমতা রয়েছে জনগণের সেবা করার। সেই ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করুন, সরকার আপনাদের পাশে থাকবে।’

তিনি আরো বলেন, আমরা দেশকে আরো সক্ষম ও দুর্যোগ সহনশীল করে তুলতে পারি। ২০২৪ সালের গণঅভ্যুত্থাণ আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, কিন্তু সঠিক পরিকল্পনা ও নীতিমালার মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারি। আমরা সেটিকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন।

খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:০২   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ