গণঅভ্যুত্থানকে ‘ছিনতাই’ করার চেষ্টা চলছে: মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানকে ‘ছিনতাই’ করার চেষ্টা চলছে: মামুনুল হক
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



গণঅভ্যুত্থানকে ‘ছিনতাই’ করার চেষ্টা চলছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে অপহরণ করার অপচেষ্টা চলছে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় শহরের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে, তবে রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ ৭২-এর সংবিধানের আদর্শে নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের আদর্শে পরিচালিত হবে।”

তিনি বলেন, গণঅভ্যুত্থান প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করা জরুরি।

গণসমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তারা শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের বিভিন্ন সময়ের হত্যাকা-ের বিচারের দাবি জানান এবং দেশে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখ্য, গণসমাবেশে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থীতা ঘোষণা করেন আমীর মামুনুল হক।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৫   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ