কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের নজরে আসে পুকুরে ভাসমান মরদেহটি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে মরদেহটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এটি খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও একটি পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।’

তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪২   ১১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ