৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় তিনি বলেন, ঢাকা মেডিকেলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের রোগীদের সেবা কার্যক্রম পুনরায় শুরু হলো। যাদের সামর্থ্য আছে, তারা যেন গরিব রোগীদের সেবা গ্রহণের সুযোগ করে দেন।

তিনি আরও বলেন, ৫ বছর পর এই ইউনিটটি পুনরায় চালু করা হলো। দেশে এখন বোনম্যারো ট্রান্সপ্লান্টের রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে ট্রান্সপ্লান্ট সেবা দেওয়া হয়। এ বছর ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। অসহায় রোগীদের ট্রান্সপ্লান্ট সেবার জন্য সরকারের পক্ষ থেকেও ফান্ড প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৯   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ