গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



গাছ ছাড়াই কলার ছড়ি, উৎসুক জনতার ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বালাসুতি গ্রামে পূর্ণাঙ্গ গাছ ছাড়াই মাটির নিচ থেকে একটি কলার ছড়ি বের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিরল ও অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন আলাউদ্দিনের বাড়িতে। অনেকেই রোগ মুক্তির আশায় কলার ছড়ি ধুয়ে সেই পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালাসুতি গ্রামের আলাউদ্দিনের বাড়ির আঙ্গিনায় প্রায় দুই বছর আগে কলার বাগান ছিল। সম্প্রতি তিনি কলার গাছগুলো কেটে সেখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপণ করেন। কিন্তু সম্প্রতি আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেখতে পান, মাটির নিচ থেকে একটি কলার ছড়ি বের হয়েছে, অথচ তার কোনো পূর্ণাঙ্গ কাণ্ড বা গাছ নেই। ছড়িটি মাটি ভেদ করে উঠে এসেছে এবং তাতে কলার মোচা ও কলার গুটি ধরেছে। বর্তমানে কলার গুটিগুলো পূর্ণাঙ্গ কলায় রূপ নিয়েছে।

এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় দেখতে আসছেন এবং অনেকেই বিষয়টিকে প্রকৃতির এক অলৌকিক লীলা মনে করছেন। দৃশ্যটি দেখতে আশপাশের গ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আলাউদ্দিনের বাড়িতে আসছেন। কেউ কেউ কলার ছড়িটিকে পবিত্র মনে করে রোগ মুক্তির আশায় ছড়িটি ধুয়ে সেই পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, গাছ কেটে ফেলার পরেও মাটির কন্দ থেকে কলার মোচা বের হওয়া একটি বিরল ঘটনা, যা সাধারণ চোখে দেখা যায় না।

এঘটনায় কৃষি কর্মকর্তারা বলছেন, কলার মূল কাণ্ডটি মাটির নিচে কন্দ আকারে জীবিত ছিল। অনুকূল পরিবেশ পাওয়ায় এবং মাটির উপরিভাগের গাছ কাটা সত্ত্বেও কন্দটি থেকে নতুন করে কলার মোচা বেরিয়ে আসতে পারে। তবে এমন দৃশ্য সত্যিই দুর্লভ।

বর্তমানে আলাউদ্দিনের বাড়ি যেন এক তীর্থস্থানে পরিণত হয়েছে। এই অলৌকিক কলার ছড়ি দেখতে আসা জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪১   ৩৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, নির্বাক মা-বাবা
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে, সংবাদ সম্মেলনে নেতাদের ক্ষোভ
সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ