রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া, রুপসী, বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকার দুটি চুনা কারখানার স্থাপনা এক্সক্যাভেটর ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। উত্তর রুপসী ও বানিয়াদী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি চুনা কারখানার সংযোগ বিছিন্নসহ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া, ২৪টি আবাসিক স্থাপনার সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং একজন গ্রাহককে জরিমানা করা হয়। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উত্তর রুপসী এলাকার একটি চুনা কারখানার এক ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয় এবং ৫০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।

কাজীপাড়া, রুপগঞ্জে অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্নের মাধ্যমে ৪০০ মিটার এলাকাজুড়ে থাকা ২০টি বাড়ির ৩০টি চুলার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৫০ ফুট ১ ইঞ্চি ডায়ার পাইপ এবং ১০০ ফুট হোস পাইপ উচ্ছেদ করা হয়।

অপর একটি অভিযানে বানিয়াদি, লক্ষ্যা ও যাত্রাবাড়ী এলাকায় তিন ও চার ইঞ্চি ডায়ার বিতরণ লাইন বিচ্ছিন্ন করে চারটি বাড়ির আটটি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৭   ৮২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ