যা মানুষ বোঝে না তা কেন হবে, পিআর নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » যা মানুষ বোঝে না তা কেন হবে, পিআর নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



যা মানুষ বোঝে না তা কেন হবে, পিআর নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটা দল পিআর দাবি করছে। পিআর কেউ বোঝে না। যা মানুষ বোঝে না তা কেন হবে? ভোট হবে এক ব্যক্তি এক ভোট। সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন করে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব করেছে। সরকার যা এখন করছে।

তিনি আরও বলেন, ড. ইউনূসকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারেন। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে৷

তিনি বলেন, বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থী, মুসলিম-হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৫   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ