ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি: সালাহউদ্দিন

প্রথম পাতা » চট্টগ্রাম » ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি: সালাহউদ্দিন
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



ক্ষমতা লাভের জন্য কেউ যেন ধর্মকে ব্যবহার না করি: সালাহউদ্দিন

শুধু রাজনৈতিক কারণে, কিংবা ক্ষমতা লাভের জন্য কেউ যেন দীনকে (ধর্মকে) ব্যবহার না করি। যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আজকাল বলতে শুনি, অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। কোনো দলের পিছনে যদি ইসলাম শব্দটা থাকে, সেটা রাজনৈতিক দলের নাম হতে পারে, সেটা তো ইসলাম না।

তিনি আরও বলেন, যে দলের ইতিহাস হচ্ছে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযোহন করা। কেউ যদি বলে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা অপপ্রচার। ফ্যাসিবাদী শক্তি আওয়ামীলীগের তো পতন হয়েছে। আলেম বিদ্বেষী সরকারের পতন হয়েছে।

রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা, গণতন্ত্র এটাকে সংরক্ষণ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের রক্তের সিড়ি বেয়ে আজকে মুক্ত বাংলাদেশে বর্তমানে বসবাস করছি। এ অবস্থা বজায় রাখতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে যেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে না হয়। যেন জীবন দিতে না হয়। রাজপথে যাতে শাপলা চত্বরের মত আর কোনো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে।সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কারণে যেন সম্প্রীতি বিনষ্ট না হয়। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার আমরা সংরক্ষণের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি।

ধর্ম সম্পর্কে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, সমস্ত শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অস্তভূক্তিমূলক সমাজ, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। সেইজন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহবান জানাচ্ছি। আমরা কোনো বিভক্তি চাই না। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে। শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়তে চাই। রাষ্ট্র কাঠামো মেরামত করব। নির্বাচনে সামনে রাজনৈতিক দল গুলোর মধ্যে বিভিন্ন কলাকৌশল থাকে। সেই হিসাবে কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে। ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত অনেকেই আমাদের সাথে আছে। এটা নির্বাচনী কৌশল।

ছাত্রসংসদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন বলেন, চাকসু, ডাকসু যাই হোক ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব উঠে আসছে সকলকে অভিনন্দন। ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি আলাদা।

এ সময় মাদরাসার প্রয়াত পরিচালক প্রয়াত আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৩   ৭০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ