বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

কাতারের দোহায় দু’দিনব্যাপী অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর শ্রম মন্ত্রীদের সম্মেলনের প্রথম দিনে গতকাল বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের শ্রমমন্ত্রী ফয়সাল আইয়ুব খোখারের এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যকার পর্যটন সম্প্রসারণ, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের শ্রমমন্ত্রী দু’দেশের মধ্যে নিয়মিত শ্রমবিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময় এবং শ্রম অভিবাসন ব্যবস্থা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ছিল কাতারের দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ ওআইসি শ্রমমন্ত্রীদের দুই দিনব্যাপী শুরু হওয়া সম্মেলনের প্রথম দিন। ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ শীর্ষক শ্লোগান নিয়ে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রী, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির সদস্যরা।

শ্রমমন্ত্রীদের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমবাজার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৭   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ