জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে : আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে : আলী রীয়াজ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে : আলী রীয়াজ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) যদি কোনো রাজনৈতিক দল এ সনদে সই না করে, তারা পরেও সুযোগ পাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান প্রস্তুতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবেন।
পাশাপাশি কমিশনের সদস্যরাও সই করবেন, আর সর্বশেষে স্বাক্ষর করবেন কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে সনদের কপি সরবরাহ করা হবে, যাতে তারা জানতে পারেন সনদে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আগামীকাল যদি কোনো রাজনৈতিক দল জুলাই সনদে সই না করে, তাহলে তারা পরবর্তী সময়ে স্বাক্ষর করতে পারবে কিনা? জবাবে আলী রীয়াজ বলেন, হ্যাঁ, সুযোগ থাকবে।

তিনি বলেন, শুক্রবার সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো।
তবে যদি কোনো দল পরবর্তীতে স্বাক্ষরের কথা বলে… তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার। শরিক হিসেবে তারা সেটি করতে পারবে। তবে কমিশন আশা করে, সবাই একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে।

আলী রীয়াজ বলেন, আমরা সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি এবং পরিকল্পনা নির্ধারণ করেছি।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সময়ে সময়ে যে মতামত পেয়েছি, তা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আমরা বিবেচনায় নিয়েছি এবং এই আলোচনা ও যোগাযোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। কমিশন মনে করে, জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো ব্যত্যয় না ঘটে। এটি আমাদের দায়িত্ব। বাংলাদেশের নাগরিকদের যে প্রচেষ্টা, যে আকাঙ্ক্ষা, যার জন্য প্রাণ দিতে হয়েছে, নিপীড়নের শিকার হতে হয়েছে তার বিপরীতে যেন একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা যায় যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে; এই লক্ষ্যেই সনদ প্রণীত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩০   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ