নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক

প্রথম পাতা » খুলনা » নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক

বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রম চলাকালে প্রতারকচক্রের ২ সদস্য আশিকুর রহমান ও মো. বশির উদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানকালে হোটেল সোসাইটির ২০ নং কক্ষ থেকে বিভিন্ন ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও আনুষঙ্গিক নথিপত্র জব্দ করা হয়। কক্ষটি প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত।
এ সময় হোটেলগুলো থেকে প্রতারণার শিকার ১৬ চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা জানায়, প্রতারকচক্রের সদস্যরা ১০-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্প গহণ করে। এ ছাড়া প্রতারকচক্র কর্তৃক চাকরি প্রার্থীদের ভর্তিবিষয়ক ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করার প্রমাণও পাওয়া যায়। পরবর্তীতে আটক হওয়া প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৮   ৬৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ