মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত পরিবহনের চাপায় কিয়ামত আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মধুখালী পৌরসভার মরিচ বাজার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিয়ামত আলীর বাড়ি উপজেলার কোড়কদী ইউনিয়নের কাটাখালি গ্রামে। তিনি সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৭   ৪৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকেই পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন - তথ্য প্রতিমন্ত্রী
সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ