জামালপুরে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে বোনের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে বোনের আত্মহত্যা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



জামালপুরে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে অভিমানে বোনের আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুর সরিষাবাড়ীতে ভাইয়ের বিয়েতে যেতে না পেরে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নার্জিনা বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সংবাদ ওয়ার্ডের মেম্বার জোরন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মেম্বার জোরন আলী জানান, নিহত নার্জিনা বেগম চর সরিষাবাড়ী নয়াপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দীনের মেয়ে। প্রায় ৩০ বছর পূর্বে তার বিয়ে হয়। সেখানে দুই বছর সংসার করার পর মানসিক সমস্যা দেখা দিলে তিনি বাবার বাড়ি ফিরে আসেন এবং সেখানেই থাকতেন। তার কোনো সন্তানাদি নেই।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, সম্ভবত শুক্রবার তার ছোট ভাই আলী আকবরের বিয়ে ছিল। বিয়েতে যেতে না পারায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল সম্পন্ন করে লাশ মর্গে প্রেরণের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩২   ১৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল
ছাত্রদল দেশ ও মানুষের সেবায় কাজ করছে : ডিএনসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ