জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায়ই চলবে: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায়ই চলবে: অ্যাটর্নি জেনারেল
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায়ই চলবে: অ্যাটর্নি জেনারেল

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে কিছুটা দেরি হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া স্বাভাবিক ধারাতেই এগিয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরাজিত শক্তির তৈরি করা ন্যারেটিভে প্রভাবিত হয়ে যদি কেউ জুলাই সনদ বানচাল করতে চায়, তাহলে দেশ পিছিয়ে পড়বে। তবে বিচারপ্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’

এ সময় অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, জুলাই সনদ নিয়ে অহেতুক তর্কে না গিয়ে বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। ভিন্নমত থাকলেও তিনি এর বাস্তবায়নের পক্ষে।

গতকাল (শুক্রবার) ৩৩টি রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। পরে সনদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চূড়ান্ত স্বাক্ষর করেন।

তবে অনুষ্ঠানটি থেকে দূরে থাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদসহ কয়েকটি বামপন্থী দল।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৭   ২১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ