বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান

সরকারি-বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে হাসপাতালগুলোতে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে, যেন রোগীদের আর হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে না হয়।’

শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এক চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে প্রথমবারের মতো এক মঞ্চে বক্তব্য রাখেন জেডআরএফের সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটিতে প্রায় ৭ হাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পটি চলে বিকেল সাড়ে ৪টা থেকে মাগরিব পর্যন্ত।

তারেক রহমান বলেন, ‘সরকারি খরচে প্রাইভেট ক্লিনিকগুলোতেও সুচিকিৎসা গ্রহণের পরিকল্পনা নেওয়া হবে।
পাশাপাশি গ্রামে গ্রামে চিকিৎসা দল গঠন করে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো হবে। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ রোগ প্রতিরোধ ও মৃত্যুঝুঁকি হ্রাসের তালিকায় একটি অন্যতম আধুনিক দেশে পরিণত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জেডআরএফের সহসভাপতি ডা. জুবাইদা রহমান বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের পাশাপাশি পশু ও কৃষিক্ষেত্রেও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।’

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, এবারই প্রথম তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান একই মঞ্চে জনসমক্ষে বক্তব্য রাখলেন।
এতে স্থানীয় বিএনপিকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

জেডআরএফের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল, সদস্য আতিকুর রহমান রুমন, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. শাজাহান আলী এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩০   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ