ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাত্ত্যা চাকমা, দক্কা চাকমা, সপ্না দেবী চাকমা, ও বাদী চাকমা।

শনিবার র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার মুন্সিবাজার এলাকার নিউ চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭২) একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ