ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



ঠাকুরগাঁওয়ে সার সংকট নিরসনে এনসিপির স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে সার সংকট, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মধ্যে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে ৭ দাবিতে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।

আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার মোট আবাদি জমি দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকারের বরাদ্দকৃত সার এক-চতুর্থাংশেরও কম। এতে বাধ্য হয়ে কৃষকরা বেশি দামে সিন্ডিকেটের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সারের পর্যাপ্ত বরাদ্দ, বণ্টনে তদারকি বৃদ্ধি, কালোবাজারী বন্ধ এবং কৃষকদের ক্ষতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সেলিম বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ হয়, কৃষক যেন নির্ধারিত দামে পর্যাপ্ত সার পায়। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এনসিপি মনে করে, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি উভয়ই শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৭   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ