আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেই সিদ্ধান্ত সরকারের : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেই সিদ্ধান্ত সরকারের : রিজভী
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেই সিদ্ধান্ত সরকারের : রিজভী

আওয়ামী লীগের রাজনীতি সচল বা নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেই সিদ্ধান্ত সরকার নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে।’

গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টিকে ‘মামাবাড়ির আবদার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি যে কোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান রিজভী। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সব পেয়ে গেছি’–এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

তিনি আরও যোগ করেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে–এমনটি ভাবা ভুল।’

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩০   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ