শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে : নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে : নাহিদ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন শাপলা প্রতীক পাবে না, তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার সাংবিধানিক ব্যাখ্যা দিলে তখনই কেবল অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করা হবে।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে, জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের সঙ্গে কী রকম আচরণ করা হচ্ছে এবং ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল, নির্বাচন কমিশন যে আগের আইনে নিয়োগ হয়েছে। পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যে কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে যে, সে বিষয়টা আমরা তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক আমরা নেব না, এটা আমরা বলেছি।
আমরা বলেছি, শাপলা কেন আমরা পাব না, তার আইনি, সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন।’

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৬   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ