সড়কে গতি নিয়ন্ত্রণ ও জীবনরক্ষায় হেলমেট ব্যবহারের আহ্বান ডিসি-এসপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়কে গতি নিয়ন্ত্রণ ও জীবনরক্ষায় হেলমেট ব্যবহারের আহ্বান ডিসি-এসপির
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



সড়কে গতি নিয়ন্ত্রণ ও জীবনরক্ষায় হেলমেট ব্যবহারের আহ্বান ডিসি-এসপির

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যদি গাড়ির গতি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। জীবনের মূল্য অনেক বেশি, সস্তা হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় পড়লে তার দায় এড়ানো যাবে না।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ‘গ্রিন আমব্রেলা কর্মসূচি’-এর আওতায় গণপরিবহনের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি তাদের আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড সরবরাহ করা হচ্ছে, যাতে সড়কে নিরাপত্তা নিশ্চিত হয়। এখন অনেক তেল পাম্পে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা শপথ নিতে চাই, গাড়ির গতি নিয়ন্ত্রণ করব এবং সড়কে নিরাপদে চলব। এখনও দেখা যায়, বিশেষ করে তরুণ বাইকাররা হেলমেট ব্যবহার করতে চান না; বরং হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার নিরাপত্তা ও জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি সবার প্রতি হেলমেট ব্যবহারের আহ্বান জানাই।”

আলোচনা সভা শেষে তিনজন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করা হয় এবং দুর্ঘটনা এড়ানোর জন্য দুইজন বাসচালককে পুরস্কৃত করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সহকারী কমিশনার মো. মনাব্বর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. জামান মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ