ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » খুলনা » ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ বুধবার বিকেলে আগারগাঁওস্থ ইউজিসি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা, বর্তমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসিক হল সংকট এবং চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয় অবহিত করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও উৎকর্ষ সাধনে ইউজিসি চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৩   ৮০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ