ফতুল্লায় মাজার পুঁজি করে অশ্লীলতা ও মাদক ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মাজার পুঁজি করে অশ্লীলতা ও মাদক ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ফতুল্লায় মাজার পুঁজি করে অশ্লীলতা ও মাদক ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মাসদাইর গাবতলীতে মাজার পুঁজি করে মেলা বসানো ও এর আড়ালে অশ্লীলতা, মাদক ও বেহায়াপনার অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি বলেন, “আমরা মাজারের বিরুদ্ধে নই বরং মাজারকে মানুষের জন্য নিরাপদ রাখতে এ বিক্ষোভ করছি। মাজারের সামনে গান-বাজনা, মাদক সেবন বা অশ্লীলতা ইসলাম ও শরিয়তের পরিপন্থী। কোনো অলি-আউলিয়া এ ধরনের নির্দেশ দেননি।”

তিনি আরও জানান, মাজারকে পুঁজি করে মেলার আড়ালে মোটা অংকের টাকার লেনদেনের মাধ্যমে অনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা চলছে।

মাওলানা ফেরদাউসুর বলেন, “২৪ অক্টোবরের মেলার নামে যদি কোনো অশ্লীলতা বা বেহায়াপনা ঘটে, জমিয়তে উলামায়ে ইসলাম দাঁতভাঙা জবাব দেবে। আমরা যুবসমাজ ও মুরুব্বিদের বলছি, যদি কোনো উলটপালট ঘটে, সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন, আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ।”

তিনি প্রশাসনের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, “ডিসি সাহেব, এসপি সাহেব ও ফতুল্লা থানার ওসি সাহেব, যদি এই বিষয়ে ব্যবস্থা না নেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায়ভার আপনাদেরই নিতে হবে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা তাইজুল ইসলাম আব্বাস। উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের উলামা নেতৃবৃন্দ- মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মুফতি হারুন রশিদ, মাওলানা মোনাওয়ার হোসেন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মো. ওসমান গনী, আনিসুর রহমান সানি, মুফতি আলাউদ্দিন ফরাজি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৩   ৮২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ