১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এ দেশে গত ১৫ বছরে অনেক অন্যায় হয়েছে। প্রশাসনে দলীয়করণ হয়েছে। সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক আছেন, তাদের ছুড়ে ফেলে দিয়ে দেশ চালানো সম্ভব নয়। অনেকে সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

সেখান থেকে বেরিয়ে আব্দুল মইন খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিগত তিনটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না। এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারেন সে বিষয়ে বলেছি।

মঈন খান বলেন, সাধারণ নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচনি এলাকায় ৪২ হাজার কেন্দ্র আছে। সরকার থেকে তারা ধার করে নিয়ে আসে। ভোটে ১০ লাখ লোক দরকার, তারা কারা? এরা সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব।

বাংলাদেশ সময়: ১৬:১২:১১   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ